দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি জানায়, বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে চৌদ্দগ্রামের নিমসার বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
জে আই